‘মিট দ্য লিওস’ এ নতুন নেতৃত্বের অভিষেক, ঘোষিত হলো নতুন জেলা কেবিনেট
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ২১:৫৬

লিও জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের উদ্যোগে “মিট দ্য লিওস” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি লিও মোঃ শওকত হোসেন এবং সঞ্চালনা করেন লিও রাফিদ মোঃ আহনাফ।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল আগামী সেবাবর্ষকে সামনে রেখে জেলা গভর্নর (ইলেক্ট) ও লিও সদস্যদের মধ্যে মতবিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দীন আহমেদ অপু পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, ১ম ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোঃ শহীদুল্লাহ্ এমজেএফসহ লায়ন্স ও লিও আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ আগামী সেবাবর্ষের প্রতিপাদ্য “কমিটমেন্ট” তুলে ধরে লিওদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি সংগঠনের লক্ষ্য অর্জনে দায়বদ্ধতা, নেতৃত্ব বিকাশ এবং সেবামূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে তিনি ২০২৬-২০২৭ সেবাবর্ষের লিও জেলা কেবিনেট ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে জেলা সভাপতি হিসেবে লিও হোসেন মোঃ ইমরান নিক্সন, সদ্যপ্রাক্তন জেলা সভাপতি হিসেবে লিও মোঃ শওকত হোসেন, সহ-সভাপতি হিসেবে লিও রাফিদ মোঃ আহনাফ, জেলা সচিব হিসেবে লিও সাজ্জাদ হোসেন সাগর এবং জেলা কোষাধ্যক্ষ হিসেবে লিও মাহি বিন জামান মনোনীত হন।
পরে নবনির্বাচিত জেলা সভাপতির অনুভূতি প্রকাশ, জীবনী পাঠ এবং নতুন সেবাবর্ষের লোগো উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত লায়ন ও লিও সদস্যরা নবগঠিত কেবিনেটকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন।
বক্তারা তাদের বক্তব্যে জেলা গভর্নর (ইলেক্ট)-এর “Commitment” আহ্বান বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে ফেলোশিপ, সার্ভিস ও লিডারশিপ উন্নয়নে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের লিও নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










