ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

ছাত্র-জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসবে: সারজিস

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ২২:২৫  
আপডেট :
 ২০ নভেম্বর ২০২৪, ২২:৩৪

ছাত্র-জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসবে: সারজিস
সারজিস আলম। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতায় ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল আসা উচিত।

বুধবার (২০ নভেম্বর) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

আওয়ামী লীগ ও তাদের দোসররা রাজনীতিতে আসলে দ্বিতীয় অভ্যুথান হবে বলে হুঁশিয়ার করে সারজিস আলম বলেন, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনভাবে রাজনীতি করতে দেয়া হবে না।

তিনি আরও বলেন, তরুণরা কৃষিতে এগিয়ে আসলে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ।

বাংলাদেশ জার্নাল/কেএইচ

  • সর্বশেষ
  • পঠিত