ঢাকা, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও পিছিয়ে পড়ল বাংলাদেশ

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ২০:০৩

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও পিছিয়ে পড়ল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ৪৮ সেকেন্ডেই গোল হজম করল বাংলাদেশ। পেয়ারি জাজার বাড়ানো ক্রসে হেড নিয়ে বল জালে পাঠিয়েছেন সানফিদা। বাংলাদেশ ১:২ ভারত।

ম্যাচের ১৯:৫২ মিনিটে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। প্রথম ৪১ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। তবে ৪২ মিনিটে ভারত এগিয়ে যাওয়ার চার মিনিট পরই সমতা ফিরিয়েছে বাংলাদেশ।

সেমিফাইনালে নেপালের বিপক্ষে গোল করা ঋতুপর্ণাই সমতা ফিরিয়েছেন। যোগ করা সময়ের এই গোলের কিছুক্ষণ পরই প্রথমার্ধের বিরতির বাঁশি বাজিয়েছেন রেফারি।

ম্যাচের ১৯:৫০ মিনিটে বাংলাদেশ ১–১ ভারত অবস্থায় সমতা ফেরায় ঋতুপর্ণা চাকমা। আনিকার কাছ থেকে বল পেয়ে তহুরা দারুণভাবে বাড়ান ঋতুপর্ণাকে। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে ভারতীয় গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান তিনি।

১৯:৪৪ মিনিটে এগিয়ে যায় ভারত। ৪২ মিনিটে পেয়ারি জাজার করা শটে এগিয়ে যায় স্বাগতিকরা। জাজাকে আটকাতে ছুটে যান সুরভী। তবে ব্লক করতে না পারায় বল তার গায়ে লেগে দিক পরিবর্তন করে। গোলরক্ষক মিলি আক্তার অনেকটাই সামনে থাকায় বল তার মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে যায়।

এর আগে ১৯:৪২ মিনিটে ভারতের শট ঠেকিয়ে সেভ করেন মিলি আক্তার। ৩৮ মিনিটে মনিষা কল্যাণের শট রুখে দেন তিনি, যদিও বল হাতে নিতে পারেননি।

প্রথম ৩০ মিনিটে দুই দলই একাধিক সুযোগ নষ্ট করে। ভারতের আস্তাম ওরাওন সহজ সুযোগ মিস করেন। বাংলাদেশের পক্ষ থেকে তহুরা খাতুন ও শামসুন্নাহার সিনিয়র গুরুত্বপূর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি।

শুরুর দিকে বাংলাদেশ কিছুটা রক্ষণাত্মক খেললেও পরে আক্রমণে যায়। তবে ভারতও পাল্টা আক্রমণে চাপ সৃষ্টি করে।

ফাইনালের আগে একাদশে দুটি পরিবর্তন আনে বাংলাদেশ। উমেলাহ মারমা ও সুরভী আকন্দ প্রীতির জায়গায় সুযোগ পান তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র।

বাংলাদেশের একাদশে ছিলেন মিলি আক্তার, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মৌমিতা খাতুন, সুরভী আক্তার আফরিন, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, আনিকা রানিয়া সিদ্দিকা, তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র।

প্রথমার্ধে মাঠজুড়ে লড়াইয়ের পর ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

এবারের সাফে এই প্রথম গোল হজম করল ভারত। এর আগে গ্রুপ পর্বে মালদ্বীপ ও বাংলাদেশ এবং সেমিফাইনালে ভুটানের বিপক্ষে কোনো গোল হয়নি তাদের বিপক্ষে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত