ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

টি-টোয়েন্টি সিরিজ

দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১৭:১১

দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ। টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ব্যাটিংয়ে নেমেই উড়ন্ত শুরু করেছে বাংলাদেশের। পাওয়ারপ্লে তে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৪ রান। ক্রিজে আছেন ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম।

এদিকে, একাদশে নাসুম আহমেদের জায়গায় খেলবে রিশাদ হোসেন। সিরিজের প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।

মূলত, ফেভারিট হিসেবে জিম্বাবুয়ে সফর শুরু করে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে টাইগাররা।

এবারের জিম্বাবুয়ে সফরে সিরিজ জয়ের শেষ সুযোগ হিসেবে বাকী ছিল- টি-টোয়েন্টি ফরম্যাট। কিন্তু সিরিজের প্রথম ম্যাচ ৩২ রানে হেরে যায় তাওহিদ হৃদয়ের দল।

উল্লেখ্য, টি-টোয়েন্টি ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পাল্লা ভারী বাংলাদেশের। ২৫ ম্যাচ খেলে ১৭টিতে জয়ের বিপরীতে ৯টিতে হেরেছে টাইগাররা।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত