ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৮ ঘন্টা আগে
শিরোনাম

রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪২  
আপডেট :
 ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ২০:১৪

রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের বিভিন্ন স্থানের মত রাজধানী ঢাকায়ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার সন্ধ্যা ছয়টায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা।

বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিটি প্লাটুন গঠন করা হয় ২০ থেকে ৩০ জন সদস্য নিয়ে। ফলে ঠিক কতজন বিজিবি সদস্য আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবেন, তা জানাতে পারেননি মহসীন রেজা।

তিনি বলেন, এখনও বিভিন্ন জেলা থেকে বিজিবি চেয়ে আবেদন আসছে। সব হিসাব করে আমি আপনাদের জানাতে পারব।

মহসীন রেজা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের অনুরোধে বিজিবি নামানো হয়েছে।

এর আগে দেশের সাত জেলায় বিজিবি মোতায়েন করা হয়। এসব জেলাতেও জেলা প্রশাসনের অনুরোধে বিজিবি নামানো হয় বলে বিজিবি সূত্র জানায়। জেলাগুলোর মধ্যে সিরাজগঞ্জে ৩ প্লাটুন, বগুড়ায় ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৩ প্লাটুন, নোয়াখালীতে ১ প্লাটুন, লক্ষ্মীপুরে ১ প্লাটুন এবং চাঁদপুরে ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া রাজশাহী শহরে র‍্যাব, পুলিশ ও বিজিবির যৌথ টহল চলছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় হচ্ছে কাল বৃহস্পতিবার। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে নানা ধরনের নিরাপত্তা তৎপরতা শুরু করেছে।

এ রায় নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে রাজধানীর প্রবেশপথগুলোতে তল্লাশির পাশাপাশি মহাসড়কে কড়া নজরদারি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের বিভিন্ন জায়গায় নৌপথ, রেলস্টেশন এবং বাস টার্মিনালে তল্লাশি চলছে।

/এসবি/

  • সর্বশেষ
  • পঠিত