ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ১৫:৪৭

মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
ফাইল ছবি

মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনসমূহে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে মেট্রো চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য নিশ্চিত করেছে।

দুপুর ২টা ২৫ মিনিট থেকে সাময়িক সময়ের জন্য মিরপুর-১০, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনসমূহে মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত এবং মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। বন্ধ স্টেশনসমূহ চালু হলে তাৎক্ষণিক জানানো হবে।

কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে পুরো ঢাকায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায়-দফায় সংঘর্ষ চলছে।

যাত্রাবাড়ী, মিরপুর ১০, বাড্ডা রামপুরা মহাখালী এবং আইডিয়াল কলেজের সামনে পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায়-দফায় সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শনির আখড়া, কাজলা ও যাত্রাবাড়ী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। এদিকে, জাতীয় সংসদ ভবনের টানেলের নীচে সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক জানান, কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সরকার আলোচনায় বসতে রাজি।

মন্ত্রী বলেন, আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানায় সরকার। আমাকে ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ওরা চাইলে আমরা আজকেই আলোচনায় বসতে রাজি।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত