ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

‘চিতকার’ সিনেমায় আদর-আঁচল

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২০, ১৭:৫৬  
আপডেট :
 ১০ অক্টোবর ২০২০, ১৭:৫৮

‘চিতকার’ সিনেমায় আদর-আঁচল

প্রথমবারের মত জুটি বাঁধতে চলেছেন মডেল ও অভিনেতা এ কে আজাদ আদর ও চিত্রনায়িকা আঁচল। এই জুটির নতুন সিনেমার নাম ‘চিতকার’। রোমান্টিক থ্রিলার গল্পের এই সিনেমাটি পরিচালনা করবেন ইয়াসির আরাফাত জুয়েল।

আগামী ১৩ অক্টোবর থেকে রাজধানীর উত্তরায় সিনেমাটির শুটিং শুরু হবে বলে নিশ্চিত করেন আদর। তিনি বলেন, পুরো রোমান্টিক ও থ্রিলার গল্পে নির্মিত হবে সিনেমাটি। গত কয়েকদিন ধরে আমরা রিহার্সেল করছি। শিগগিরই শুটিংয়ে যাব। এখানে আমার সাথে জুটি হিসএবে আছেন আঁচল। আশা করছি দারুণ কিছু একটা হবে।

তিনি আরও বলেন, এই ছবির নাম নিয়ে এরইমধ্যে কিছু প্রশ্ন উঠেছে। সাধারণত আমরা এই শব্দটা ‘চিৎকার’ এভাবেই লিখে থাকি। কিন্তু গল্পের প্রেক্ষাপটে ‘চিতকার’ দিয়ে আমরা বুঝাতে চেয়েছি যে এই চিৎকারের মাত্রাটা অনেক বেশি।

আঁচল বলেন, ‘আমার জীবনের চ্যালেঞ্জিং একটি চরিত্র। এখানে বোবা চরিত্রে দেখা যাবে। এ ধরনের গল্পে কখনোই কাজ করিনি। ভিন্ন ধরনের একটি গল্পে কাজ করতে যাচ্ছি। বোবা মেয়েটিকে এমন ভাবে নির্যাতন করা হয় সে মুখ বুঝে সব কিছু সহ্য করে কিন্তু কিছু বলতে পারছে না। এ যাবত যত কাজ করেছি সব থেকে সেরা কাজ হতে যাচ্ছে। নতুন ভাবে নিজেকে উপস্থাপন করার জন্য প্রস্তুতি নিচ্ছি।’

জানা যায়, ক্লিওপেট্রা ফিল্মস প্রযোজিত এই সিনেমাটি নতুন একটি ওটিটি প্লাটফর্মের জন্য নির্মিত হচ্ছে। সেইসাথে সিনেমা হল খুললে, হলেও মুক্তি পাবে বলে।

বাংলাদেশ জার্নাল/ আইএন

  • সর্বশেষ
  • পঠিত