ঢাকা, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

চিত্রনায়িকা মৌসুমীর পরিচালনায় আসছে ‘বিচ্ছেদ বেদনা’

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১৯:০৪

চিত্রনায়িকা মৌসুমীর পরিচালনায় আসছে ‘বিচ্ছেদ বেদনা’
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর পরিচালনায় আসছে নতুন সিনেমা ‘বিচ্ছেদ বেদনা’। দীর্ঘ ১০ বছর বিরতির পর তিনি ফিরলেন আবারো নির্মাতার আসনে। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে অনাপত্তি সনদ পেয়েছে।

যার কারণে সিনেমাটির মুক্তির প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

এক সূত্রের বরাত জানা গেছে,মনোস্তাত্ত্বিক গল্পের আবহে সিনেমাটি নির্মিত হয়েছে। সিনেমাটির নির্মাণকাজ করোনাকালেই সম্পন্ন করেন মৌসুমী। সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস ও আবদুন নূর সজল।

এ বিষয়ে তাঁর স্বামী অভিনেতা ওমর সানী গণমাধ্যমে বলেন, ‘ছবিটির কাজ বেশ কয়েক বছর আগেই শুরু হয়েছিল। প্রযোজক সাংবাদিক আবদুর রহমানের নাম দেখেই বিষয়টি মনে পড়ে। মৌসুমীর সঙ্গে কথা বলে জেনেছি, তখন ছবির অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছিল। পরবর্তী সময়ে বাকি অংশের কাজ শেষ করে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। এটি মৌসুমীর পরিচালিত একটি ব্যতিক্রমধর্মী সিনেমা।’

উল্লেখ্য যে, ২০১৬ সালে মৌসুমীর পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘শূন্য হৃদয়’। প্রায় এক দশক পর ‘বিচ্ছেদ বেদনা’র মাধ্যমে তিনি আবারও পরিচালনায় আসতে চলেছেন। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘গরিবের রানী’ চলচ্চিত্রে তিনি প্রযোজকের ভূমিকা পালন করেন।এছাড়া ‘আবার আমি এতিম হতে চাই’ শিরোনামের একটি চলচ্চিত্রও প্রযোজনা করেছেন তিনি।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত