বাংলাদেশি বিজ্ঞাপনে সোনাক্ষি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৯, ১৫:১৯ আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১৫:৫৫

বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞাপনের মডেল হিসেবে দেখা যায় থাকে। তবে নতুন খবর হল প্রথমবারের মতো এই বলিউড তারকা বাংলাদেশি একটি পণ্যের মডেল হলেন।
কোমল পানীয় ‘প্রাণ ফ্রুটো’র নতুন বিজ্ঞাপনের মডেল হিসেবে দেখা গেলো সোনাক্ষিকে। জিঙ্গেল নির্ভর ৫২ সেকেন্ডের এ বিজ্ঞাপনটি প্রাণ ফ্রুটো’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার অবমুক্ত করা হয়।
বাংলাদেশে প্রাণ ফ্রুটোর বিজ্ঞাপন করে সোনাক্ষি নিজেও উচ্ছ্বসিত। এর প্রমাণ পাওয়া গেল সোনাক্ষির ভেরিফায়েড ফ্যান পেইজে। সেখানে তার কাভার ফটোতে এ বিজ্ঞাপনের একটি ছবি দিয়ে রেখেছেন।
বেশ কিছুদিন ধরে সোনাক্ষি সিনহা অভিনীত প্রাণ ফ্রুটো’র এই বিজ্ঞাপনে ইন্ডিয়ান বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। আর বৃহস্পতিবার থেকে বিজ্ঞাপনটি বাংলাদেশের বিভিন্ন চ্যানেলেও প্রচার হতে দেখা যাচ্ছে।
বাংলাদেশ জার্নাল /এএ










