ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

আজ কেমন যাবে দিনটি? জেনে নিন ১৮ জানুয়ারি ২০২৬-এর রাশিফল

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১২:০৭

আজ কেমন যাবে দিনটি? জেনে নিন ১৮ জানুয়ারি ২০২৬-এর রাশিফল
ছবি: সংগৃহীত

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ১৮ জানুয়ারি ২০২৬ দিনটি আপনার জন্য কেমন হতে পারে এবং কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো—তা জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের স্বপ্ন পূরণ হতে পারে। বেকারদের জন্য দিনটি মাইলফলক হয়ে উঠবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালো থাকবে। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে। শিক্ষার্থীদের মনে আনন্দ বিরাজ করবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে] পিতা-মাতা ও গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবেন। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের সূচনা হবে। মন সুর, সংগীত ও ধর্মীয় বিষয়ে আকৃষ্ট থাকবে। তবে লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে। দ্বিচক্রযান বর্জনীয়।

মিথুন [২১ মে-২০ জুন] সংকটকালে বন্ধু-স্বজনদের সহযোগিতা পাওয়া কঠিন হতে পারে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক হবে না। ঘুষ-উৎকোচ বা দুই নম্বরি কাজ থেকে দূরে থাকুন। লম্বা দূরত্বে ভ্রমণে নিজে ড্রাইভ না করাই শ্রেয়।

কর্কট [২১ জুন-২০ জুলাই] বিবাহযোগ্যদের ঘরে বিয়ের সানাই বাজতে পারে। গৃহবাড়ি ও যানবাহন সংক্রান্ত স্বপ্ন পূরণ হবে। জীবনসাথী ও শ্বশুরালয়ের সহযোগিতা পাবেন। প্রেম, রোমান্স ও বন্ধুত্ব শুভ। সন্তানদের পড়াশোনা ও স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কাটবে। দিনটি স্মরণীয় হয়ে থাকবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট] দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকুন। কাজের শুরু ভালো হলেও শেষটা আশানুরূপ নাও হতে পারে। অর্থকড়ির ব্যাপারে কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না। শিক্ষার্থীদের মন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি ঝুঁকবে। স্বাস্থ্যগত বিষয়ে সাবধানতা প্রয়োজন।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর] পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। দেশ-বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব বর্তাবে। মামলা-মোকদ্দমায় জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রুরা পিছু হটবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে উঠবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর] আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকুন। গুরুত্বপূর্ণ বিনিয়োগে সাবধানতা প্রয়োজন। অংশীদারি ব্যবসায় প্রসার ঘটবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহের অবসান হতে পারে। মাতা বা মাতৃস্থানীয়ের সহযোগিতা পাবেন। লৌকিকতা শত্রুতা বাড়াতে পারে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর] ধৈর্য, সাহস ও মনোবল বৃদ্ধি পাবে। বিবাহযোগ্যদের বিয়ের কথা পাকাপাকি হতে পারে। ভাইবোনদের সহযোগিতা পাবেন। ঘরে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। কর্মক্ষেত্রে সুনাম ও পদোন্নতির সম্ভাবনা রয়েছে। সৃজনশীল কাজে পুরস্কার মিলতে পারে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর] অন্ন, বস্ত্র ও বাসস্থানের অভাব ঘুচবে। নতুন সুযোগ হাতছানি দেবে। পরিবারে নতুন সদস্যের আগমন ঘটতে পারে। দলিলপত্র সংক্রান্ত সুখবর আসবে। মামলা-মোকদ্দমা মীমাংসার পথে যাবে। শিক্ষার্থীরা শুভ সংবাদ পাবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি] নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসবে। ঘরে নতুন আসবাবপত্র বা অলঙ্কার আসতে পারে। দীর্ঘদিনের রোগব্যাধি থেকে মুক্তি মিলবে। প্রেম ও বন্ধুত্ব শুভ। দুর্যোগ কাটিয়ে সুদিনের সূচনা হবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি] ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে টানাপোড়েন বাড়তে পারে। দূর থেকে আসা কোনো সংবাদ পরিবারে দুঃখ বয়ে আনতে পারে। মন ধর্মীয় বিষয়ে ঝুঁকবে। প্রেমীযুগল সাবধানে চলুন। আত্মীয় বেশে কেউ ক্ষতি করতে পারে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ] হাতে থাকা কাজ সহজে সম্পন্ন হবে। ব্যবসায় মজুত পণ্যের দাম বাড়তে পারে। ঋণমুক্তির পথ প্রশস্ত হবে। বৈদেশিক সূত্রে লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারে নতুন সদস্যের আগমন হতে পারে। ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগবে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত