তেলবাহী ট্রেনের তিন ট্যাংকার লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৯:০১ আপডেট : ০৭ জুন ২০২৬, ০৯:০৫

যশোরের সাফদারপুর রেলওয়ে স্টেশন এলাকায় তেলবাহী একটি ট্রেনের তিনটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে।
রোববার সকাল ৬টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যশোর জংশনের স্টেশন মাস্টার আইনুল হাসান।
তিনি গণমাধ্যমকে বলেন, ট্রেনটি খুলনা থেকে তেল নিয়ে পার্বতীপুরে যাচ্ছিল। পথে সাফদারপুর রেলওয়ে স্টেশন এলাকায় তিনটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে।
এর ফলে খুলনার সঙ্গে উত্তরের পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
স্টেশন মাস্টার আইনুল হাসান জানান, উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধার কাজ শেষে রেল চলাচল স্বাভাবিক করা হবে।
দুর্ঘটনায় কোনো হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বাংলাদেশ জার্নাল/এনএম










