ঢাকা, রোববার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

ইবিতে ঈদের ছুটি ১২ দিন, ছুটি শুরুর আগে হল বন্ধের সিদ্ধান্ত

  ইবি প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১৯:২১

ইবিতে ঈদের ছুটি ১২ দিন, ছুটি শুরুর আগে হল বন্ধের সিদ্ধান্ত
ইসলামী বিশ্ববিদ্যালয় । ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী ২৪ জুন থেকে ১২ দিনের ঈদুল আযহার ছুটি শুরু হচ্ছে। তবে ছুটি ২৪ জুন শুরু হলেও হলসমুহ দু’দিন আগে (২২ জুন) থেকেই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রভোস্ট কাউন্সিল। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা।

সোমবার প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা ছুটির বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ২৪ জুন থেকে ঈদুল আযহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২২ ও ২৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ২২ জুন থেকে হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। ওই দিন সকাল ১০টার মধ্যেই শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

ঈদের ছুটির আগে হল বন্ধ হওয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা। তারা বলেন, ক্যাম্পাস বন্ধের আগে হল বন্ধের সিদ্ধান্ত মোটেও যৌক্তিক হয়নি৷ একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী থেকে ক্যাম্পাস বন্ধ হওয়ার কথা ২৪ তারিখ। সেই অনুযায়ী আমরা ২৪ তারিখের অগ্রিম টিকেট কেটেছি৷ এই দু’দিন আমরা কোথায় থাকব।

আরও পড়ুন: ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা করলো জাবি

একাডেমিক ক্যালেন্ডার সূত্রে জানা যায়, আগামী ২২ ও ২৩ জুন সাপ্তাহিক ছুটি এবং ২৪ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ঈদুল আযহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৬ ও ৭ জুলাই সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ৮ জুলাই থেকে একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু হবে।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত