ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

ডিএনডি লেকে গোসলে নেমে তিন স্বজনের মর্মান্তিক মৃত্যু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ২০:৫৫

ডিএনডি লেকে গোসলে নেমে তিন স্বজনের মর্মান্তিক মৃত্যু
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় একটি লেকে গোসলে নেমে পানিতে ডুবে এক যুবক ও তার শ্যালক-শ্যালিকার মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে উপজেলার ডিএনডি লেকের দক্ষিণ কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।

নিহতরা হলেন- গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মো. রাশেদুজ্জামান (২২), নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকার আকরামের ছেলে মো. গালিব (১৮) এবং মোসা. সুরাইয়া (১২)।

পুলিশ জানায়, গালিব ও সুরাইয়া রাশেদুজ্জামানের শ্যালক ও শ্যালিকা। তারা সিদ্ধিরগঞ্জের কাশেমপাড়া এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

পরিবারের বরাতে পুলিশ জানায়, শনিবার দুপুরে পরিবারের কয়েকজন সদস্যসহ তারা ডিএনডি লেকে গোসল করতে নামেন। সবাই সাঁতার জানতেন। তবু হঠাৎ করে তিনজনই পানিতে তলিয়ে যান।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল প্রথমে রাশেদুজ্জামান ও গালিবের লাশ উদ্ধার করে। পরে কিছু সময় পর সুরাইয়ার লাশ উদ্ধার করা হয়।

পরিদর্শক মিজানুর রহমান বলেন, `'লেকটি গোসলের জন্য উপযোগী নয় এবং এর আগেও এখানে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।''

পুলিশ জানিয়েছে, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশগুলো বিনা ময়নাতদন্তে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।'

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত