ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

রাউজানে দিনে দুপুরে বাজারে গুলি করে একজনকে হত্যা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১৬:১১  
আপডেট :
 ১৩ জুন ২০২৬, ১৬:১৬

রাউজানে দিনে দুপুরে বাজারে গুলি করে একজনকে হত্যা
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে গুলি করে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৩ জুন) বেলা ২টার দিকে এ ঘটনায় মাসুদুল হক চৌধুরী নামের ওই ব্যক্তি নিহত হন। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী এলাকার সাদেক চৌধুরীর ছেলে।

নিহত মাসুদুল যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে ঘটনার পর চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে অবস্থান নিয়েছে।

রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, "মাসুদুল ওষুধ কিনতে বাজারে গিয়েছিলেন। অতর্কিতে কয়েকজন লোক এসে তাকে গুলি করে পালিয়ে যায়।

"আমরা জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।"

ঘটনার পর মাসুদুল হক চৌধুরীর মরদেহ সেখানে পড়ে ছিল। স্থানীয়রা জানিয়েছে তার মাথায় গুলি করা হয়েছে।

পরে পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে যান।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. বেলায়েত হোসেন ঘটনাস্থলে উইস্থিত সাংবাদিকদের বলেন, "গুলির ঘটনা শুনে এসে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পেয়েছি। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখছি।"

স্থানীয়দের বুঝিয়ে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।

চট্টগ্রামের রাউজান উপজেলায় গত দুই বছরে বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত