ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৪ ঘন্টা আগে
শিরোনাম

ফাহমিদা নবীর জীবনের অজানা গল্প শোনা যাবে ‘স্টার নাইট’-এ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৬, ১৮:২৯  
আপডেট :
 ১৪ মে ২০২৬, ১৮:৫২

ফাহমিদা নবীর জীবনের অজানা গল্প শোনা যাবে ‘স্টার নাইট’-এ
ছবি: সংগৃহীত

আধুনিক গানের জনপ্রিয় নাম ফাহমিদা নবী। দীর্ঘ ক্যারিয়ারে সবসময় নিবেদিত থেকেছেন ভালো গানের চর্চায়। উপহার দিয়েছেন অনেক সাড়া জাগানো গান। স্বীকৃতি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননা।

খ্যাতির আড়ালে তার জীবনেও রয়েছে অন্যরকম গল্প, যা অনেকেরই অজানা। সংগীত ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের এমন কিছু গল্প শোনা যাবে এবার তার মুখে।

সম্প্রতি মাছরাঙ্গা টেলিভিশনের ‘স্টার নাইট’ অনুষ্ঠানে অতিথি হিসেবে এসে এসব গল্প বলেন তিনি।

অনুষ্ঠানে তার সহশিল্পী, কাছের বন্ধু ও পরিবারের সদস্যরাও তার সম্পর্কে বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরবেন।

মৌসুমি মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি আগামী ১৫ মে শুক্রবার রাত ৯টায় প্রচারিত হবে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত