ঢাকা, রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার বিচার শুরু, সাক্ষ্য ১৯ জুলাই

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১৪:৪৫

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার বিচার শুরু, সাক্ষ্য ১৯ জুলাই
ছবি: সংগৃহীত

প্রায় এক বছর আগে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ও পুরোনো তারের ব্যবসায়ী সোহাগ ওরফে লাল চাঁদকে মাথা থেঁতলে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।

একই আদেশে আদালত মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৯ জুলাই দিন ধার্য করেছেন।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত