ঢাকা, রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

খোরশেদুর রহমান প্রিন্সকে গ্রেপ্তারে রাজধানীর অফিসে তল্লাশি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ২২:৫৫  
আপডেট :
 ২৬ জুলাই ২০২৬, ১৩:৩৭

খোরশেদুর রহমান প্রিন্সকে গ্রেপ্তারে রাজধানীর অফিসে তল্লাশি

হজ্জ ও ট্রাভেল ব্যবসায়ী খোরশেদুর রহমান প্রিন্সকে গ্রেপ্তারে তার অফিসে তল্লাশি চালিয়েছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের ফায়েনাজ টাওয়ারের ১৪তলায় প্রিন্সের মালিকানাধীন সাবওয়ে ট্যুরস এন্ড ট্রাভেলস এর অফিসে অভিযান চালায় পল্টন থানা পুলিশ।

ওয়ারেন্টভুক্ত আসামি প্রিন্স পুলিশের অভিযানের সংবাদ পেয়েই সটকে পালিয়ে যান বলে জানা গেছে। তবে পুলিশ জানিয়েছে, চেক প্রতারণা মামলায় ওয়ারেন্ট থাকায় প্রিন্সকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে।

অভিযান সম্পর্কে জানতে চাইলে পল্টন থানার উপ পরিদর্শক মো: নূরুজ্জামান গণমাধ্যমকে জানান, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে ডিএমপির সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চলমান রয়েছেন। তারই ধারাবাহিকতায় ওয়ারেন্টভুক্ত আসামি খোরশেদুর রহমানের তথ্য জানতে ফায়েনাজ টাওয়ারে পল্টন থানা পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। ওয়ারেন্টভুক্ত আসামি খোরশেদুর রহমান প্রিন্স অফিসে না থাকায় কর্মচারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ মে রংপুরে দায়ের হওয়া বৈষম্যবিরোধী মামলায় এজাহারভুক্ত আসামি খোরশেদুর রহমান প্রিন্স। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানায় দায়ের হওয়া মামলার এজাহারে প্রিন্সকে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ রয়েছে। অন্যদিকে ঢাকার এক ব্যবসায়ী কাছ থেকে নেয়া ৫০ লক্ষ টাকা চেক জালিয়াতির মামলায় খোরশেদুর রহমান প্রিন্সের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

রংপুরে আবাসন, প্লট বিক্রিসহ নানা ব্যবসায় জড়িয়ে বিপুল অর্থের মালিক হয়েছেন তিনি। মাত্র ৫ লক্ষ টাকা বিনিয়োগে কোটিপতি হওয়ার সুযোগ- চটকদার এমন বিজ্ঞাপন দিয়ে রংপুরের দেওডোবায় মডার্ন সিটি নামে প্লট বিক্রি করছেন প্রিন্স। রংপুরে প্রভাব খাটিয়ে মানুষের কাছ থেকে কমদামে জমি কিনেও টাকা না দেয়ার অভিযোগ রয়েছে প্রিন্সের বিরুদ্ধে ।

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক প্রিন্স বিগত সরকারের সময় দাপুটে ব্যবসায়ী ছিলেন।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত