ঢাকা, রোববার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

দর্শনা সীমান্তে যুবককে আটক করে নিয়ে গেল বিএসএফ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১১:৫৭

দর্শনা সীমান্তে যুবককে আটক করে নিয়ে গেল বিএসএফ
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত থেকে এক যুবককে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ ধরে নিয়ে গেছে বলে জানিয়েছে বিজিবি।

শনিবার সন্ধ্যার আগে দর্শনা-গেদে আন্তর্জাতিক চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।

ধরে নিয়ে যাওয়া জুলফিকার আলী (২২) উপজেলার জয়নগর গ্রামের কালো মৌলভীর ছেলে। তিনি দর্শনা পৌর এলাকার রামনগর বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতেন।

বিজিবি ও স্থানীয়রা জানান, বিকালে দিকে কয়েকজন সঙ্গীকে নিয়ে সীমান্তবর্তী এলাকায় খড়ি কুড়াতে যান জুলফিকার। এ সময় গেদে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন।

তার সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন পালিয়ে আসতে সক্ষম হলেও জুলফিকারকে বিএসএফ সদস্যরা মারধর করতে করতে নিয়ে যান বলে অভিযোগ স্থানীয়দের।

লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, “জুলফিকার দর্শনা-গেদে সীমান্তের রেললাইনের পাশে ভারতীয় অংশে থাকা নিরাপত্তা বেষ্টনী কাটার চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফ তাকে আটক করে এবং পরবর্তীতে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করে।”

বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত