ঢাকা, রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬

  মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১৯:১০  
আপডেট :
 ১৮ জানুয়ারি ২০২৬, ২০:০১

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬
ছবি: সংগৃহীত

ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরে যাত্রীবাহী বাসচাপায় ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতর এক ক্ষুদে বার্তায় ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

সংর্ঘষের সময় অটোরিকশাটি বাসের নিচে ঢুকে যায়। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী।

নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের নাম জানা গেছে।

তারা হলেন— মাদারীপুর শহরের শকুনি এলাকার নেছার উদ্দিন মুন্সীর ছেলে পান্নু মুন্সী (৫০), সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান (২৫), কুনিয়া দক্ষিণ পাড়া এলাকার জসিম বেপারীর ছেলে সাগর (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেইট এলাকায় এলে একটি যাত্রীবাহী ইজিবাইকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। একই সঙ্গে আহত হয়েছেন অনেকেই। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত আছে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত