১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোটের হার ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৬ আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৩

দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়ার হার ৩২ দশমিক ৮৮ শতাংশ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদিকদের এ কথা জানান তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার। আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয় সকাল সাড়ে ৭টায়। বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এটি প্রথম সংসদ নির্বাচন। এই নির্বাচনে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখেরও বেশি। আজ দেশের ২৯৯ সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছিল ইসি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এই নির্বাচনে মোট দুই হাজার ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ জার্নাল/সিএম










