ঢাকা, রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বেসরকারিভাবে বিজয়ী হুমাম কাদের চৌধুরী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৭

বেসরকারিভাবে বিজয়ী হুমাম কাদের চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে মোট ৯২ কেন্দ্রের মধ্যে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকে হুমাম কাদের চৌধুরী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হওয়ার পর রাত পর্যন্ত পাওয়া ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

হুমাম কাদের চৌধুরী পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৭ ভোট। তার নিকটতম প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী এটিএম রেজাউল করিম পেয়েছেন ৩৮ হাজার ৬০৫ ভোট।

এদিকে চট্টগ্রাম জেলা ও মহানগরের ১৬টি সংসদীয় আসনে কেন্দ্রভিত্তিক ফলাফলের হিসাবে ১৪টি আসনে বিএনপি প্রার্থী ও দুটি আসনে জামায়াত প্রার্থীর জয় নিশ্চিত হয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত জয় নিশ্চিত হওয়া বিএনপি প্রার্থীরা হলেন— চট্টগ্রাম-১ আসনের নুরল আমিন, চট্টগ্রাম ২ আসনের সরোয়ার আলমগীর, চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ আসনে হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনের সাঈদ আল নোমান, চট্টগ্রাম-১২ আসনে এনামুল হক, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সরোয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৪ আসনে জসিম উদ্দিন। চটগ্রাম-১৫ আসনে জামায়াতের জহিরুল ইসলাম ও চট্টগ্রাম-১৬ আসনে শাহজাহান চৌধুরীও কেন্দ্র ঘোষিত ফলাফলে জয়ী হয়েছেন। বাকি আসনগুলোতে বিএনপি প্রার্থী বিপুল ব্যবধানে এগিয়ে।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত