ঢাকা, রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

শফিকুর রহমান–নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৯  
আপডেট :
 ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৮

শফিকুর রহমান–নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের দুজন কর্মকর্তা।

তারা বলেন, আগামীকাল সন্ধ্যা সাতটায় তারেক রহমান জামায়াতের আমিরের বাসায় যাবেন। এরপর আটটায় যাবেন নাহিদ ইসলামের বাসায়।

তারেক রহমান নির্বাচন–পরবর্তী সৌজন্য বিনিময়ে তাদের সঙ্গে দেখা করতে যাবেন বলে সূত্রটি জানায়।

এর আগে আজ তারেক রহমান সংবাদ সম্মেলনে এসে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আগামী দেশ পরিচালনায় সহযোগিতাও চান।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত