ঢাকা, রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

মীরসরাইয়ে পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, রেল চলাচল ব্যাহত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১২:১৬  
আপডেট :
 ০৭ জুন ২০২৬, ১২:২০

মীরসরাইয়ে পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, রেল চলাচল ব্যাহত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় চলন্ত পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর উল্টে গেছে বালুবাহী একটি ট্রাক।

রোববার সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে ওই রুটে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে পাহাড়িকা এক্সপ্রেস আবার সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

পূর্ব রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘‘বড়তাকিয়ায় চিনকি আস্তানার কাছে বালুবাহী ট্রাকটি চলন্ত পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খায়।’’

তিনি বলেন, “এতে ট্রেন ও যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। তবে ট্রাক উল্টে যায় এবং লাইন বন্ধ থাকে। সাড়ে ১০টার দিকে আবার ট্রেনটি ছেড়ে গেছে।”

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই পথে রেল যোগাযোগ ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত