ঢাকা, রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

নরসিংদীতে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন মঈন খান ও খায়রুল কবির খোকন

  নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭

নরসিংদীতে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন মঈন খান ও খায়রুল কবির খোকন
সংগৃহীত ছবি

নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকায় ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ও ধানের শীষের প্রার্থী ড.আব্দুল মঈন খান ও বিএনপির যুগ্ম-মহাসচিব ও ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন। সকালে নরসিংদীর পলাশে মঈন খান ও নরসিংদী সদরের চিনিশপুর নিজ কেন্দ্রে বিএনপির যুগ্ম-মহাসচিব ও ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন ভোট দেন। এসময় সকলকে কেন্দ্র এসে ভোট দেওয়ার আহবান জানান এই দুই নেতা। ভোট দিয়েছেন নরসিংদী জামায়েত ইসলামের দাড়িপাল্লা প্রতিকের প্রার্থী মো: ইব্রাহীম ভূইয়াও।

সকাল সাড়ে ৭ টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের নরসিংদীর ৫টি সংসদীয় আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে।

রিটানিং কর্মকর্তা ও নরসিংদী জেলা প্রশাসক মো: আনোয়ার হোসেন জানিয়েছেন, নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাঠে রয়েছে ৫ শতাধিক সেনাবাহীনির সদস্য ,পুলিশের প্রায় ১৫শত সদস্য,১৩ প্লাটুন বিজিবি সদস্য,র‌্যাব,আনসার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। এছাড়া জেলা জুড়ে ৪৫ জন মেজিষ্ট্রেট মোবাইল কোট পরিচালনার দায়িত্বে রয়েছেন। চরাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ড্রোন ক্যামেরার পাশাপাশি সেনাবাহীনির ১টি হেলিকপ্টারের ব্যবহার করা হবে। ৫টি সংসদীয় আসনে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। জেলার ৬৬৩টি কেন্দ্রে ১৯ লাখ ৪৭ হাজার ৯ শত ৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

অন্যদিকে সকাল পৌনে আটটায় শহরের চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নরসিংদী সদর ১ আসনের জামায়াতের প্রার্থী ইব্রাহিম ভূঞা ও সকাল আটটায় বিএনপি প্রার্থী দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ও নরসিংদী-২ পলাশ আসনের ধানের শীষের প্রার্থী ড.আব্দুল মঈন খান নিজ কেন্দ্রে ভোট প্রদান করেন।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত