ঢাকা, রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় জামায়াতের নেতারা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১৯:৪৩

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় জামায়াতের নেতারা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন জামায়াতে ইসলামীর চার সদস্যের প্রতিনিধি দল।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে কালো রঙের একটি গাড়িতে চড়ে জামায়াতের আমির শফিকুর রহমান যমুনায় প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এর কিছুক্ষণ আগে আরেকটি গাড়িতে করে যমুনায় প্রবেশ করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত