ঢাকা, রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

বরিশালে দুই সহকারী প্রিসাইডিং অফিসার বহিষ্কার

  প্রতিনিধি

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০

বরিশালে দুই সহকারী প্রিসাইডিং অফিসার বহিষ্কার
ফাইল ছবি

বরিশাল-২ আসনের উজিরপুর উপজেলার হাবিবপুর ভোটকেন্দ্র থেকে বাইরে বের হওয়ার অভিযোগে দুই সহকারী প্রিসাইডিং অফিসারকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন- শিক্ষক মো. ওবায়দুল ও আয়েশা বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্বে নিয়োজিত ছিলেন মো. ওবায়েদুল এবং আয়েশা বেগম নামের দুই শিক্ষক। বুধবার রাত সাড়ে ১০টার দিকে প্রিসাইডিং অফিসারের কাছে কোনো কিছু না বলেই তারা ওই কেন্দ্র থেকে বের হন।

উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আলী সুজা বলেন, অভিযোগ পাওয়ার পরপরই তাদের বহিষ্কার করে নতুন দুই জনকে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কেন্দ্রে প্রবেশের পর প্রিসাইডিং অফিসারের অনুমতি না নিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার নিয়ম নেই। অভিযুক্তরা সেই নিয়ম ভঙ্গ করেছে। এছাড়া তাদের বিরুদ্ধে আপত্তিকর অভিযোগ ওঠার কারণে তাদের বরখাস্ত করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত