ঢাকা, রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

ভোট দিলেন জামায়াত আমির

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৪

ভোট দিলেন জামায়াত আমির
সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রাজধানী ঢাকার মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।

এদিকে সারা দেশেই ১৭ বছর পর উৎসবের আমেজে ভোট দিতে আসছেন ভোটাররা। সকাল থেকেই তারা কেন্দ্রে আসতে শুরু করেছেন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে বাড়ছে ভোটারদের ভিড়।

অন্যদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কেন্দ্রে কেন্দ্রে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত