এনসিপি'র নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ আসিফ মাহমুদের
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেছেন, সারাদেশের বিভিন্ন স্থানে এনসিপি এবং ১১ দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে এক ফেসবুক পোস্টে জানান, এনসিপি'র নেতাকর্মীদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন।
পোস্টে নির্বাচনে বিজয়ীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘যারা বিজয়ী হয়েছেন তারা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুন। গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধীদল ও মতের মানুষদের নিপীড়নের মধ্য দিয়ে হয় তা আমাদের জন্য লজ্জাজনক হবে।’
বাংলাদেশ জার্নাল/এমপি










