ঢাকা, রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

বিশ্বকাপ ফুটবল প্রচারে ৭২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে মিডিয়া স্বত্ব কেনার প্রস্তাব

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১৯:৪৫

বিশ্বকাপ ফুটবল প্রচারে ৭২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে মিডিয়া স্বত্ব কেনার প্রস্তাব
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল প্রচারে ৭২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে মিডিয়া স্বত্ব কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

রোববার (৭ জুন) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাবটি অনুমোদন পায়।

বাংলাদেশ টেলিভিশনে বিশ্বকাপ প্রচারের জন্য আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এ স্বত্ব কিনছে সরকার।

মন্ত্রিসভা কমিটির সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে প্রস্তাবটি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাতেও অনুমোদন পায়।

আগামী ১১ জুন থেকে বসছে বিশ্বকাপ ফুটবলের আসর। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এবার ৪৮টি দেশ লড়কে। খেলা হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত